,

আজ ভারতের দেরাদুন যাচ্ছে সাকিবরা

news-image

স্পোর্টস ডেস্ক : গতরাতে আইপিএলের ফাইনাল খেলে গতকাল সোমবার সকালে ভারত থেকে দেশে এসে পৌছেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আবার আজ মঙ্গলবার ভারতের দেরাদুনের ফ্লাইট ধরবেন।

আইপিএলের ব্যস্ততা শেষে কটাদিন রেস্ট নেয়ারও সময় নেই সাকিবের। আফগানিস্তান সিরিজের জন্য ৩১ জনের প্রাথমিক দল থেকে চূড়ান্ত করা হয়েছে ১৫ জনের তালিকা।

তালিকায় থাকা সবাই প্রস্তুত হয়েছেন আসন্ন সিরিজের জন্য। সাকিব আর মুস্তাফিজ আইপিএলে থাকায় এই প্রস্তুতির অংশ হতে পারেননি দুজনের কেউই। তবে শেষ মুহূর্তে ফিটনেসের পরীক্ষা দিয়েছেন মুস্তাফিজ।

৩১ মে ইংল্যান্ডের লর্ডসে বসছে বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের একটি টি-টোয়েন্টি চ্যারিটি ম্যাচ। সেখানে খেলতে ইতোমধ্যে চলেও গিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তাই দলের সাথে দেরাদুনের ফ্লাইটে চড়তে না পারলেও ইংল্যান্ড থেকে দেরাদুনে যোগ দিবেন দলের সাথে।

জুনের প্রথম সপ্তাহে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল সকাল ১০টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার কথা রয়েছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের।

দলের সদস্যরা হলেন, সাকিব আল হাসান(অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ(সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু ও মেহেদী মিরাজ।
উল্লেখ্য, ৩, ৫ ও ৭ জুন রাত ৮:৩০ এ শুরু হবে ম্যাচগুলো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর