,

মুহম্মদ (সা.) শুধু মুসলিমদের নন, বিশ্ব মানবতার: হিন্দু পণ্ডিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হজরত মুহাম্মদ (সা.) শুধু মুসলিমদের নন, তিনি বিশ্ব মানবতার। তাই তার কাছে করুণা চাওয়ায় কোনো ভুল নেই বলে মন্তব্য করেছেন ভারতের হিন্দু কবি ও পণ্ডিত রাম সাগর পৃথ্বিপাল ত্রিপাঠী।

এই হিন্দু পণ্ডিতের পরিবার রাম লীলা বিন্যাসের পৃষ্ঠপোষক এবং অযোধ্যার রাম মন্দিরের ট্রাস্টি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

৬৮ বছর বয়সী সাগর ত্রিপাঠীর মতে, মুহাম্মদ (সা.) মানবতার প্রতীক, সম্প্রীতির প্রচারক।

ত্রিপাঠীর মুম্বাইয়ের ফ্ল্যাটে নিজের অর্জিত বিভিন্ন পুরস্কারের পাশাপাশি রয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন, মুহাম্মদ (সা.) এর জীবনীগ্রন্থ। তার বসার ঘরে বিশাল সোফার পেছনে রয়েছে কিছু জায়নামাজ, যেন তার মুসলিম ভক্তরা এলে নামাজ পড়তে পারেন।

উত্তর প্রদেশের সুলনতাপুর জেলায় জন্ম নেয়া ত্রিপাঠীর কবি হয়ে ওঠা মোটেও সহজ ছিল না। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর পরিবার চেয়েছিল যে তাদের ছেলে হবে সরকারি কর্মকর্তা।

কিন্তু উর্দু কবি রঘুপতি সাহাই ফিরাকের প্রভাবে কবিজীবনই বেছে নেন সাগর ত্রিপাঠী। এই বিষয়ে তিনি বলেন, আমি মনের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করতাম, আমার সেই শূন্যতা ভরিয়ে দিয়েছে কবিতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর