,

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

news-image

কাতারে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত প্রবাসী মাসুক আহমদ (৫১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার রাতে কাতারের হামাদ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাসুক আহমদ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুছ সোবহানের পুত্র।

মাসুক আহমদের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মে শুক্রবার বিকেলে কাতারের ছায়লিয়া শহরে মাসুক আহমদ গাড়ি পার্কিং করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ভ্যান ট্রাক) তাঁর গাড়িটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মাসুক আহমদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা মারাত্মক আহত মাসুক আহমদকে স্থানীয় হামাদ জেনারেল হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। এক সপ্তাহ পর গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় সেখানে তাঁর মৃত্যু হয়।

এদিকে দেশে স্ত্রী, সন্তান, স্বজনদের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছালে পরিবারের লোকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মাসুক আহমদ তিন মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা।

মাসুক আহমদের বোন হাসিনা বেগম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দু-তিনদিনের মধ্যে আমার ভাইয়ের লাশ দেশে আনার প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর