,

ঈদে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে!

news-image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট। আগামী ৩ থেকে ১৪ জুন পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো।

রোববার এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের মধ্যে যেসব ব্যাংকে নোট বিনিময় করা হবে তার তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এবারের ঈদে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার কোটি টাকা একদমই নতুন। বাকি ৮ হাজার কোটি টাকা নতুন হলেও কিছু দিন আগে ছাপানো।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা যাবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান,  একই ব্যক্তি একবারের বেশি নতুন নোট গ্রহণ করতে পারবেন না। নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ অনুযায়ী যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবে। তবে এবারের ঈদে ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর