,

তিন মামলায় খালেদা জিয়ার আদেশ আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি এবং নড়াইলে মানহানির একটি মামলায় জামিন আবেদেনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন আদালত। অপরদিকে ঢাকার দুই মামলায় জামিন আবেদন সোমবারের কার্যতালিকায় উঠেছে।

আজ সোমবারের জন্য প্রকাশিত কার্যতালিকায় হাইকোর্টের পৃথক বেঞ্চে এ পাঁচটি মামলার জামিন আবেদনের এমন চিত্র দেখা গেছে।

গতকাল রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সোমবার দিন ধার্য করেন। গতকাল কুমিল্লায় হত্যা ও নড়াইলে মানহানির একটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মামলা তিনটি হাইকোর্টের আজকের কার্যতালিকার শীর্ষে ছিল। সকালে খালেদার জিয়ার আইনজীবীরা শুনানি করতে গেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যার্টনি জেনারেল সময় আবেদন করেন। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেলা ২টার পর ফের শুনানির সময় ঠিক করেন। দুপুরে শুনানি শেষে আদালত আদেশের দিন নির্ধারণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। ওইদিন রাষ্ট্রপক্ষে অসমাপ্ত শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত জানান, রবিবার বাকি মামলাটির শুনানি শেষে ঐদিনই আদেশ দেওয়া হবে।

গত ২২ ও ২৩ মে জামিন আবেদনের ওপর শুনানি হয়। ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন। এখন কুমিল্লার নাশকতার মামলা ও নড়াইলে মানহানির মামলায় শুনানি শেষ হলে আদালত জামিন বিষয়ে আদেশ দেবেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?