,

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন সুনীল চাকমা সনজিত (৩০), অটল চাকমা (৩০) এবং স্মৃতি চাকমা।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘাইহাটের করল্যাছড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা সংগঠক জুয়েল চাকমা। তিনি এই হত্যাকাণ্ডের জন্য নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতিকে (এমএনলারমা) দায়ী করেছেন।

ইউপিডিএফ’র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ভোরে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসঙ্গে থাকা আমাদের কর্মীদের ওপর গুলি চালিয়ে  তিনজনকে হত্যা করেছে।’ তিনি এই হত্যাকাণ্ডের জন্য সংগঠন দুটিকে দায়ী করেছেন।

বাঘাইছড়ির সাজেক থানার ওসি নুরুল আনোয়ার বলেন, ‘ভোরে একটি বাসায় হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে।’ রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবিরও তিনজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

তবে ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মুখপাত্র লিটন চাকমা। এই ঘটনায় জড়িত নন বলে দাবি তাদের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর