,

ইফতারে মজাদার ডিমের চপ

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে নানারকম চপ ছাড়া যেন চলেই না। ডিম দিয়েও তৈরি করা যায় মজাদার চপ। খেতে ভীষণ সুস্বাদু আর তৈরি করতে সময়ও লাগে কম। তবে অবশ্যই বাইরে থেকে নয়, ঘরেই তৈরি করুন এই ডিমের চপ। রইলো রেসিপি-

উপকরণ: আলু ৫০০ গ্রাম, সেদ্ধ ডিম ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ (টেলে নেওয়া মরিচ), ধনে গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদ অনুযায়ী, বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো, একটি ডিম ফেটানো এবং তেল ভাজার জন্য।

প্রণালি: প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিন। ডিমও একইভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিন। তারপর ভর্তা করা ডিম ও আলুর সঙ্গে একে একে সব মসলা ও পেঁয়াজ কুচি ভালো করে মাখিয়ে হাত দিয়ে গোল গোল বা চ্যাপ্টা করে প্রথমে ফেটানো ডিমে মাখিয়ে তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর চপগুলো গরম গরম ডুবন্ত তেলে ভেজে সাজিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী