,

রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

news-image

নিজস্ব প্রতিবেদক : শনিবার রেকর্ড পরিমাণ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এতে বলা হয়, গত ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা এই বছরের ১৯ মার্চ উৎপাদিত ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

পরবর্তীতে ২৪ এপ্রিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট ও ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর আগে ১৫ মার্চ ৯ হাজার ৭১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

গত বছরের ১৮ নভেম্বর ৯ হাজার ১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর আগের বছর ২০১৬ সালের ৩০ জুন উৎপাদিত হয় ৭ হাজার ৪৮৫ মেগাওয়াট বিদ্যুৎ।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গ্রাহক সংখ্যা ২ কোটি ৮৭ লাখ। বিদ্যুৎ সুবিধা পায় মোট জনগোষ্ঠীর ৯০ শতাংশ। এবারের গ্রীষ্মে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয়েছে ১২ হাজার মেগাওয়াট।

দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর