,

সোনমের বিয়েতে না যাওয়ার কারণ জানালেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজা গত ৮মে বিয়ে করেছেন। অনিল কাপুর কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন সালমান-শাহরুখসহ ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব তারকাই। কিন্তু সেখানে দেখা মেলেনি দীপিকা পাড়ুকোনের।

কেন সোনমের বিয়েতে যাননি দীপিকা? দুই নায়িকার মধ্যে কি কোনও লড়াই বা দ্বন্দ্ব রয়েছে? আর সে কারণেই কি সোনমের বিয়ে এড়িয়ে গিয়েছেন দীপিকা? এ সব নিয়ে বহু আলোচনা-সমালোচনা হয়েছে বলি পাড়ায়। এ বার প্রকাশ্যেই সে সবের উত্তর দিয়েছেন দীপিকা।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শো-তে গিয়েছিলেন দীপিকা। সেখানে সোনমের বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁর দেখা হয়। অনিলের সঙ্গে দীপিকার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে নাকি অনিল কাপুরের কাছে সোনমের বিয়েতে উপস্থিত না থাকার জন্য ক্ষমা চাইতে দেখা গিয়েছে দীপিকাকে।

অনিল বলেন, ‘‘আমি তোমাকে মিস করেছি।’’ এর উত্তরে দীপিকা বলেছেন, ‘‘আমি জানি। দুঃখিত। ওই সময়টা আমি কান ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম।’’

অর্থাৎ সোনমের বিয়ের সময় কান চলচ্চিত্র উত্সবে গিয়েছিলেন দীপিকা। সে কারণেই এই হাইপ্রোফাইল বিয়েতে দেখা যায়নি তাঁকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর