,

বিমানের টিকিট বাতিল করে কেকেআরকে কী বার্তা দিয়েছিলেন শাহরুখ খান?‌

news-image

স্পাের্টস ডেস্ক : দল ফাইনালে উঠতে পারেনি। তাই বলে মুষড়ে পড়েননি কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। মন খারাপ তো থাকবেই। দল ফাইনালে উঠলে তিনি ওয়াংখেড়েতে হাজির থাকতেন। তাই আগেভাগে মুম্বইয়ের বিমানের টিকিট কিনে রেখেছিলেন। কিন্তু ইডেনে দীনেশ কার্তিকরা ১৪ রানে হেরে গেছে হায়দরাবাদের কাছে।

এবারের মতো আইপিএল থেকে ছিটকে গেছে কেকেআর। তাই শাহরুখও মুম্বইয়ের বিমানের টিকিট বাতিল করে দিয়েছেন। যদিও চলতি আইপিএলে কেকেআরের সামগ্রিক পারফরম্যান্সে খুশি শাহরুখ। তিনি বলেছেন, ‘‌গোটা টুর্নামেন্টে ভাল খেলেছে দল। অবশ্য ফাইনালে না উঠতে পারায় বিমানের টিকিট বাতিল করতে হচ্ছে। দলের প্রতিটি ক্রিকেটারের খেলায় আমি গর্বিত। তাই হাসতে দ্বিধা নেই। আমাদের আনন্দ ও দারুণ কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’‌

শাহরুখের বার্তার পর কেকেআর ওপেনার ক্রিস লিন তাঁর বার্তায় বলেছেন, ‘‌দু’‌মাস দারুণ কাটিয়েছি সতীর্থদের সঙ্গে। তুমি ও জয়ের মতো দারুণ মালিক পেয়েছি আমরা। কোচ ও সাপোর্ট স্টাফরাও দুর্দান্ত। আমরা একটা পরিবার হয়ে গেছি। আরও বড় ও শক্তিশালী হয়ে আমরা ফিরে আসব।’‌ -আজকাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর