,

প্রেসিডেন্টের ছবির খোঁজে টয়লেটে টয়লেটে পুলিশের তল্লাশি

news-image

পত্রিকায় আসা তুর্কিমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামমেদভের ছবি বিভিন্ন টয়লেটে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগ ওঠার পরে ঘটনার সত্যতা উদঘাটনে সারা দেশের পাবলিক ও বাসাবাড়ির টয়লেটগুলোতে তল্লাশি শুরু করেছে দেশটির পুলিশ।

এই প্রেসিডেন্টই এ বছরের শুরুর দিকে তুর্কিমেনিস্তানে কালো রঙের গাড়ি নিষিদ্ধ করেন কারণ তিনি সাদা পছন্দ করেন।
প্রেসিডেন্টের ছবি সংবলিত পত্রিকার পৃষ্ঠা টয়লেট পেপার হিসাবে ব্যবহৃত হচ্ছে- এমন খবর রটার পর দেশটির পুলিশ বাহিনীকে এর প্রমাণ খোঁজার নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে হুঁশিয়ারি দেয়া হয়, এর ফল হবে না।

মস্কোভিত্তিক সংবাদমাধ্যম ফেরগানার তথ্য অনুযায়ী, এসব ঘটনার শুরু গতবছরের শেষদিকে। প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামমেদভের ছবি নষ্ট করার অভিযোগে ওই সময় দেশটির উত্তরাঞ্চলের শহর দাশোগুজে কয়েক শিশুকে আটক করা হয়।

তখন একটি স্কুলে কয়েক শিশু প্রেসিডেন্টের ছবি পদদলিত করে। এ ছাড়া আরেক ঘটনায় প্রেসিডেন্টের ছবিতে গোঁফ এবং দাড়ি আঁকিয়ে দেয়া হয় বলে অভিযোগ ওঠে।
এরপর ওই ঘটনার তদন্ত শুরু হলে প্রেসিডেন্টের ছবিওয়ালা পত্রিকার পৃষ্ঠা টয়লেট পেপার হিসেবে ব্যবহৃত হওয়ার বিষয়টি সামনে আসে। এ বিষয়টি সামনে আসার পর একটি স্কুলের পরিচালক ও কয়েকজন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে নভোস্তি তুর্কেমেনিস্তানার প্রতিবেদনে ভিন্ন কথা বলা হয়েছে। পত্রিকাটি বলছে, তুর্কিমেনিস্তানে চলমান অর্থনৈতিক সঙ্কটের কারণে দেশটির অনেকে এখন টয়লেট পেপারের কাজ পত্রিকা দিয়ে চালিয়ে নিচ্ছেন।

আর যেহেতু জাতীয় পত্রিকাগুলোর বেশিরভাগটা জুড়েই গুরবাঙ্গুলি বেরদিমুখামমেদভের ছবি থাকে তাই তার ছবি এড়িয়ে টয়লেট পেপার হিসেবে পত্রিকার ব্যবহার করা সম্ভব হচ্ছে না। সূত্র : মাইজয়অনলাইন/জাগো নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর