,

গাইবান্ধা পৌরসভার ভেজালবিরোধী অভিযান

news-image

গাইবান্ধার সদর উপজেলায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার গাইবান্ধা পৌরসভার উদ্যোগে শহরের পুরাতন বাজারে চাচা-ভাতিজা আমের আরতে ভেজালবিরোধী অভিযান পরিচালনায় ৩১ হাজার টাকার ১৫ মণ খাওয়ার অনুপযোগী পঁচা আম ও ১৫ হাজার টাকা মূল্যের ১ ব্যারেল ভেজাল পাম ওয়েল তেল জব্দ করা হয়। বাজারে আম ব্যবসায়ীদের কাছ থেকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

পৌরসভা সূত্র জানায়, ভেজালবিরোধী অভিযান শুধু রমজান মাসে নয়, সারা বছর জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা করেন পৌরসভার ভেজালবিরোধী কমিটির আহবায়ক ও প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু। এ সময় উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মতিন সেলিম এবং ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুস আলী শাহিন ও স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দ সহ টিমের অন্য সদস্যরা।

ভেজাল বিরোধী কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠু বলেন, ‘খাদ্যের গুনগত মানের বিষয়ে পৌরবাসীর স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। খাদ্যদ্রব্য ক্রয়ের আগে পৌরবাসীকেও সচেতন হতে হবে’। পরে জব্দকৃত মানুষের খাওয়ার অনুপযোগী পঁচা আম এবং পাম ওয়েল তেল প্রকাশ্যে সেগুন বাগিচা ডামপিং ষ্টেশনে পুঁতে ধ্বংস করা হয়।

এব্যাপারে পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বলেন, ‘পবিত্র মাহে রমযান মাসে যাতে খাওয়ার অনুপযোগী খাদ্য বাজারে বিক্রয় করতে না পারে সেজন্য সরকারি সিদ্ধান্ত পৌরসভা বাস্তবায়ন করে যাচ্ছে’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর