,

মাদকের বিরুদ্ধে এটা ‘অল-আউট’ যুদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

তদিন মাদক পুরোপুরি নির্মূল না হবে ততদিন অভিযান চলবে। এটা মাদকের বিরুদ্ধে ‘অলআউট যুদ্ধ’ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চলমান মাদকবিরোধী অভিযান সহসাই থামছে না ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে অলআউট যুদ্ধে নেমেছি, এ যুদ্ধে বিজয়ী হতেই হবে। জিরো টলারেন্স নীতি নিয়ে এ অভিযান চলছে, এতে কেউ ছাড় পাবে না। ইতোমধ্যেই এর উদাহরণ সবাই দেখছে। কারও নাম না উল্লেখ কওে বলতে চাই বর্তমান সরকারের একজন সংসদ সদস্য এখনও কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ, কেউ ছাড় পাবে না।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক নির্মূলে আমরা সব ধরনের প্রচেষ্টা নেব। কোনো প্রচেষ্টাই চূড়ান্ত নয়। যা করলে ভাল হবে, আমরা তাই করব।

অভিযান কতদিন চলবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, অভিযান চলবে। যে পর্যন্ত আমরা মাদক নিয়ন্ত্রণ করতে না পারব, সেই পর্যন্তই অভিযান চলবে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

প্রসঙ্গত, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে প্রায় ৯০ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে আইন-শৃঙ্খলা বাহিনঅ সূত্রে জানাগেছে।
এদিকে বৈঠকে গার্মেন্টস খাতে অসন্তোষ নিয়ন্ত্রণের লক্ষ্যে গার্মেন্ট শ্রমিকদের বেতন ৭ জুনের মধ্যে এবং বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধের জন্য মালিকদের বৃহৎ দুই সংস্থা বিজিএমইএ এবং বিকেএমইএ-কে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। একইসঙ্গে যানজট কমাতে আগামী ১২, ১৩ ও ১৪ জুন পর্যায়ক্রমে গার্মেন্টস শ্রমিকদের ঈদ উপলক্ষে ছুটি দিতে বিজিএমইএ ও বিকেএমইএকে ব্যবস্থা নেওয়ার জন্যও আহবান জানিয়েছেন কামাল।

বৈঠকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, আইজিপি জাবেদ পাটোয়ারীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর