,

রোহিঙ্গা প্রশ্নে ভারতকে চাপ বাংলাদেশের: স্পুটনিকের প্রতিবেদন

news-image

রুশ বার্তা সংস্থা স্পুটনিক ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে রোহিঙ্গাদের নিজদেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্যে দেশটির ওপর ভারতকে চাপ সৃষ্টি করতে বলেছে বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এ জোরালো চাপ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরে দৃঢ়ভাবে বলেছেন, তার দেশ মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে কিন্তু তাদের অবশ্যই নিজদেশে ফিরে যাওয়া উচিত।

স্পুটনিকের ওই প্রতিবেদনে আরো বলা হচ্ছে, শেখ হাসিনা ভারতকে এব্যাপারে মিয়ানমারের ওপর প্রচ- চাপ সৃষ্টির আহবান জানান। মিয়ানমারে সংখ্যালঘু মুসলমানদের ওপর উগ্র বৌদ্ধ ও দেশটির সেনাবাহিনীর হত্যাযজ্ঞ, ধর্ষণ ও তাদের বাড়ি ঘর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে একই কারণে আরো চার লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। এজন্যে মিয়ানমার সরকারকে চাপ সৃষ্টির জন্যেও মোদিকে বলেন হাসিনা। তিনি বলেন, আমরা নির্যাতিত নিপীড়িত এসব রোহিঙ্গা সংখ্যালঘু নারী পুরুষকে মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দিয়েছি কিন্তু তাদের নিজদেশে ফিরে যেতে হবে। বাংলাদেশে তারা চিরকাল থাকতে পারে না।

নিরাপত্তার দিকটি বিবেচনা করে ভারত কোনো রোহিঙ্গা নারী পুরুষকে আশ্রয় দেয়নি। এ বিষয়টি নিয়ে ভারতের আদালতে মামলা চলছে। বাংলাদেশ ও মিয়ানমার গত নভেম্বর মাসে রোহিঙ্গাদের নিজদেশে ফিরিয়ে নিতে একটি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু বাংলাদেশ অভিযোগ করছে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গড়িমসি করছে। দুই বছরের একটি সময় সীমা নির্ধারণ করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ওই চুক্তি হলেও এখনো সে প্রত্যাবসন শুরু হয়নি। এখন পর্যন্ত মিয়ানমার মাত্র ৮৭৮ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্যে চিহ্নিত করেছে মাত্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর