,

টাঙ্গাইল-৮ আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ

news-image

ডেস্ক রিপোর্ট: বাসাইল-সখীপুর উপজেলা নিয়ে টাঙ্গাইল-৮ আসন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত আসনের মনোনয়ন প্রত্যাশীরা, আওয়ামী লীগ, বিএনপি উভয় দলেই একাধিক মনোনয়ন প্রত্যাশী।

গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এ আসনের সংসদ সদস্য হন শওকত মোমেন শাহজাহান। কিন্তু শপথ নেয়ার দু’সপ্তাহের মধ্যেই মৃত্যু হলে উপ-নির্বাচনে জয়ী হন তার ছেলে অনুপম শাহজাহান জয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনুপম ছাড়াও মনোনয়ন চাইবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ সাইদ আজাদসহ বেশ কয়েকজন।

তৃণমুল নেতাদের সমর্থন পেতে প্রার্থীরা ইতোমধ্যে নানা তৎপরতা চালাচ্ছেন। অনেকেই কেন্দ্রের সবুজ সংকেতের জন্য সিনিয়র নেতাদের দ্বারস্থ হচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীরা তৃণমুল নেতাদের সঙ্গে কুশল বিনিময়, নির্বাচনী এলাকায় পোস্টার ও লিফলেট দিয়ে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।
অন্যদিকে, এ আসনে বিএনপি প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, কেন্দ্রীয় বিএনপির সদস্য ওবায়দুল হক নাসির। এরাও নির্বাচনী এলাকায় প্রচারনা চালাচ্ছেন।

বসে নেই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তবে, তিনি কোন জোটে যোগ দেন কিনা তা দেখতে অপেক্ষায় আছেন বড় দুই রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা।সূত্র: ডিবিসি ‍নিউজ টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর