,

আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে ৪.৭ বিলিয়ন ডলার গচ্চা : মার্কিন প্রতিবেদন

news-image

গত ১৬ বছর ধরে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ৪.৭ বিলিয়ন ডলার ব্যয় করার পরও তা অর্জন করা সম্ভব হয়নি। ইউএস স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (এসআইজিএআর) এ প্রতিবেদন দিয়েছে। গত বৃহস্পপতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটিতে শুধু স্থিতিশীলতা ফিরিয়ে আনতে খরচ জলে গেছে। এমন ব্যয়বহুল খরচে আফগানিস্তান সরকারের দক্ষতা বৃদ্ধি তো হয়নি বরং কোথাও কোথাও তা হিতে বিপরীত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আফগানিস্তানে স্থিতিশীলতা তৈরি করে দেশটির সরকারকে যে বৈধতা দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল তা ভেস্তে যেতে বসেছে। এধরনের প্রচেষ্টা অনেক সময় বরং অস্থিতিশীলতার উৎস হয়ে দাঁড়িয়েছে। তালেবানদের হাতে অনেক পুনরুদ্ধারকৃত এলাকা হাতছাড়া হয়ে গেছে। তালেবান শুধু আফগানিস্তান নয় বরং দেশটির আশেপাশের এলাকায় নিরাপত্তার জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাটরুশেভ বলেছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে অন্তত ২০ হাজার জঙ্গি মধ্য এশিয়ার দেশগুলোর জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর