,

মুসাফিরের জন্য রোজার যে বিধান

news-image

হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন : মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা না রাখার সুযোগ রয়েছে। তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখাই উওম। আর অস্বাভাবিক কষ্ট হলে রোজা রাখা মাকরুহ। এ অবস্থায় রোজা না রেখে পরে তা কাজা করার কথা বলা হয়েছে। (ফাতওয়ায়ে শামী ২/৪২১;বাদায়েউস সানায়ে ২/২৪৮)

হজরত আছিম (রহ.) বলেন, হজরত আনাস (রা.) কে সফরকালে রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে রোজা রাখবে না সে অবকাশ গ্রহন করল। আর যে রোজা রাখল সে উওম কাজ করল। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/১৩২)

সফর অবস্থায় নিয়ত করে রোজা রাখা শুরু করলে তা আর ভাঙ্গা জায়েজ হবে না। কেউ ভেঙ্গে ফেললে গুনাহগার হবে। তবে তার কাফফারা দিতে হবে না। শুধু কাজা করলেই যথেষ্ট হবে। (ফাতওয়ায়ে শামী ২/৪৩১)

হজরত আনাস (রা.) বলেন, কেউ রোজা রেখে সফরে বের হলে রোজা ভাঙ্গবে না। তবে যদি পিপাসার কারণে খুব বেশি কষ্ট হয় তাহলে রোজা ভাঙ্গতে পারবে, পরে তা কাজা করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা)

মুসাফির সফরের কারণে রোজা রাখেনি, কিন্তু দিন শেষ হওয়ার আগেই মুকিম হয়ে গেল। তাহলে দিনের অবশিষ্ট সময় রমজানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে বিরত থাকবে। তবে পরবর্তী সময়ে এ রোজার কাজা অবশ্যই করতে হবে। হজরত ইবরাহীম নাখায়ী (রহ.) বলেন, যে মুসাফির রমজানের দিনে (সফর অবস্থায়) খানা খেয়েছে সে মুকিম হয়ে গেলে দিনের বাকি অংশ পানাহার থেকে বিরত থাকবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/২২১)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর