,

তৈমুর সম্পর্কে অদ্ভুত তথ্য দিলেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : সাইফ আলি খান ও কারিনা কাপুর পুত্র তৈমুরের জন্মের আগে থেকেই আলোচনায় ছিল। জন্মের পর নেট দুনিয়ার এই স্টার কিডের ছবিও ভাইরাল হয়।

সোশ্যাল মিডিয়ায় পছন্দের তালিকার তৈরি করলে দেখা যাবে প্রথম সারিতে রয়েছে তৈমুর আলি খান। এবার ছেলেকে নিয়ে অন্যরকম তথ্য দিলেন কারিনা!

কারিনা-সাইফ যখনই সাংবাদিকদের মুখোমুখি হন না কেন তৈমুরকে নিয়ে প্রশ্ন থাকবেই। এতে নবাব দম্পতিও অভ্যস্ত। আর কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবে কারিনার নতুন ছবি ‘ভির দি ওয়েডিং’। মা হওয়ার পর এটাই কারিনার কামব্যাক সিনেমা। ফলে কারিনা ভক্তদের ছবিটি নিয়ে উৎসাহের কমতি নেই।

এবার প্রোমোশনেই একটি এফএম রেডিওতে গিয়েছিলেন কারিনা। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, তৈমুরকে কার মতো দেখতে? জবাবে কারিনা বলেন, ‘আমার কাছে মনে হয় তৈমুর ওর বাবার মতো দেখতে। আর চোখগুলো জাপানি সামুরাইদের মতো।’

ইতিহাসে জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানি যোদ্ধাদের সামুরাই বলা হতো। সামুরাই শব্দের অর্থ কাউকে সেবা করা। কারিনার এই মন্তব্য শুনে, শ্রোতাদের একটা বড় অংশের প্রশ্ন, ছেলেকে যেভাবে বড় করতে চান নায়িকার সেই ভাবনাই কী তার বক্তব্যে প্রকাশ পেয়েছে?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর