,

প্রথমবার শ্বশুরবাড়িতে গেলেন মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : নায়ক ওমর সানির বাড়ি বরিশালের গৌরনদী। শুক্রবার প্রথমবারের মতো স্ত্রী মৌসুমীকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন নব্বইয়ের দশকের নম্বর ওয়ান এই নায়ক।

ওমর সানি বলেন, আমার বাড়ি বরিশালে, তবে বেড়ে ওঠা ঢাকায়। কিন্তু আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি। আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না।

এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথম বরিশাল আসা। অনেকটাই রথ দেখে কলা বেচার অবস্থা। কারণ আমরা বরিশালে মূলত ‘বি-২ ফ্যাশন হাউজ’ শোরুমের উদ্ভোধন করতে গিয়েছিলাম। গতরাতে আমরা ঢাকায় ফিরেছি। ছোট একটা ট্যুর ছিল। তারপরও মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল। বরিশালের মানুষ তাকে অনেক সম্মান ভালোবাস দিয়েছে।
‘দোলা’ খ্যাত নায়ক আরও বলেন, ‘বরিশাল অনেক বদলে গেছে। আগের চেয়ে অনেকটাই আধুনিক।

শুক্রবার সন্ধা ৬টায় ওমর সানি ও মৌসুমী ‘বি-২ ফ্যাশন হাউজ’ উদ্ভোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার বিথী পোদ্দার ও বাবুল পোদ্দার সহ এলাকা জনপ্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর