,

ইফতারে শূকরের মাংস না দিতে নির্দেশ মার্কিন আদালতের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইফতারে মুসলিম কয়েদিদের শূকরের মাংসমুক্ত পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার দিতে আলাস্কার সংশোধন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

গতকাল শুক্রবার লিখিত এই নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের জেলা জজ এইচ রাসেল হল্যান্ড।

নির্দেশনায় বলা হয়, রমজান মাসে মুসলিম কয়েদিদের প্রাত্যহিক কমপক্ষে ২,৬০০ ক্যালরি সম্পন্ন খাবার সরবরাহ করতে হবে। কিছুদিন কয়েদিরা পর্যাপ্ত ক্যালরি সম্পন্ন খাবার পেলেও অন্য দিনগুলোতে পাননি।

গত সপ্তাহে দুই বন্দির পক্ষে অ্যানকোরেজ কারেকশনাল কমপ্লেক্সের বিরুদ্ধে দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) লিগাল ডিফেন্স ফান্ডের করা মামলায় এই নির্দেশনা দেয়া হয়েছে।

আবেদনে বলা হয়, ফেডারেল হেলথ গাইড অনুযায়ী কয়েদিদের প্রাত্যহিক ২,৬০০-২,৮০০ ক্যালরি সম্পন্ন খাবার সরবরাহ করার কথা থাকলেও তাদেরকে ৫০০-১,১০০ ক্যালরির খাবার সরবরাহ করা হয়।

আরও বলা হয়, অ্যানকোরেজের কয়েদিদের যে স্যান্ডউইচ খেতে দেয়া হয়, তাতে শূকরের মাংস ছিল বলে সন্দেহ করা হয়। যদিও মুসলিমরা নিজেদের ধর্মীয় বিশ্বাসের কারণে শূকরের মাংস খায় না।

নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তির ব্যাপারে সাংবিধানিক যে নিষেধাজ্ঞা রয়েছে তা লঙ্ঘন করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

তবে অ্যাটর্নি জেনারেল ম্যাথিয়াস সিকট বলেন, খাবারের বিষয়ে কয়েদিদের বঞ্চিত করা হয়নি। এমনকি তাদেরকে সরবরাহ করা খাবারে শূকরের মাংস ছিল না।

এর আগে এক বিবৃতিতে সিএআইআর জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আমেরিকান মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুরা গোঁড়ামির শিকার হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অ্যানকোরেজের মুসলমানরা প্রায় ১৮ ঘণ্টা ধরে রোজা পালন করছেন। এসময় একজনের দৈনিক আড়াই হাজার ক্যালরির দরকার হয়, সেখানে মুসলিম কয়েদিদের যে খাবার দেয়া হয়, তা থেকে ১ হাজার ১০০ ক্যালরি পাওয়া যায়।

গত ১৬ মে থেকে যুক্তরাষ্ট্রে রমজান শুরু হয়েছে। শেষ হবে আগামী ১৫ জুন বা তার কাছাকাছি কোনো এক তারিখে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর