,

লাশচোর!

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর সদর উপজেলায় একটি কবরস্থান থেকে শিশুর লাশ চুরি করে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মাধবদী থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রেজাউল। তার বাড়ি নরসিংদীর ঘোড়াদিয়ায়।

এদিকে উদ্ধারকৃত লাশটি মহিষাশুড়া ইউনিয়নের আটপাইকা গ্রামের পারভেজ মিয়ার ছেলের বলে জানা গেছে

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত দেড়টার দিকে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় গায়ে কাদামাখা অবস্থায় এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে কাফন পেঁচানো একটি শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এলাকাবাসী কয়েকজনের জানায়, গত শুক্রবার পারভেজ মিয়ার চার মাস বয়সী এক ছেলে শিশু মারা যায়। সেদিন সন্ধ্যায় আটপাইকা কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পর পরই রেজাউল কবরস্থানের পাশে অবস্থান নেয় বলে জানতে পারেন তারা। গভীর রাতে শিশুর লাশ চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করেন তারা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হলেও পাগল বলে রেজাউলকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম জানান, মাধবদী শহরের বাসস্ট্যান্ডে এক ব্যাক্তি লাশ চুরি পালানোর সময় আটক করে জনগণ। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে স্থানীয় লোকজন সে পাগল বলে জানালে ছেড়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর