,

আগামী রবিবার প্রকাশ হবে ফাযিল পরীক্ষার ফল

news-image

ডেস্ক রিপোর্ট : ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশিত হবে আগামী রবিবার।

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।

ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৫৪ জন। এর মধ্যে ফাযিল ১ম বর্ষে (অনিয়মিত) ২ হাজার ৮ শত সাতচল্লিশ জন, দ্বিতীয় বর্ষে পঞ্চাশ হাজার ৯ শত ৩ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩ শত ৪ জন। দেশব্যাপী ২৯৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৬ সালের আগস্ট মাসে ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে তা শেষ হয় ২০১৭ সালের ৭ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ জানান, ‘২৭ মে রবিবার বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে ফাযিল (স্নাতক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই সাথে কেন্দ্রগুলোতে ফলাফলের কপি পাঠানো হবে।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে ফলাফল জানা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর