,

ভারত-রাশিয়ার প্রথম কৌশলগত সংলাপ জুলাইয়ে

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে প্রথম কৌশলগত অর্থনৈতিক সংলাপের বৈঠক আগামী জুলাইয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যেকার অর্থনৈতিক অংশীদারিত্ব সম্পর্ক ভালো রাখার জন্য এই সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের জাতীয় আয়োগ সংস্থা ‘নিতি আয়োগের’ প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার দেশটির পক্ষ থেকে এই সংলাপে নেতৃত্ব দেবেন। তিনি রাশিয়ার অঞ্চলগুলোর সঙ্গে ভারতের রাজ্যগুলোর মধ্যে অংশীদারিত্ব প্রতিষ্ঠার করার চেষ্টা করবেন। গত বছর মোদি রাশিয়ার বিভিন্ন অঞ্চলের গভর্নরদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদেরকে সহযোগিতার জন্য আমন্ত্রণ জানান। সেবা ও আইটি খাতে অংশীদারিত্ব ও যৌথ উদ্যোগেরও অনুসন্ধান করবে এই কৌশলগত অর্থনৈতিক সংলাপ ।

ভারত ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যকার বানিজ্যে প্রবৃদ্ধি বাড়াতে বাধা দূর করতে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে তারা। ২০২৫ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারে উন্নিত করার লক্ষ্যে ভারতের বড় কোম্পানিগুলো প্রতি আহ্বান জানায় রাশিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাশিয়ান কর্মকর্তা বলেন, সোচিতে অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের পর রাশিয়ার নেতৃত্বাধিন শুল্ক-মুক্ত ইউরেশিয়ান ইকনমিক ইউনিয়ন (ইএইইউ)-এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে ভারত এক ধাপ এগিয়েছে। এছাড়া, জুন থেকে রাশিয়ার এলএনজি সরবরাহ শুরু হলে তা ভারত-রাশিয়া জ্বালানি সম্পর্ক আরো বিস্তৃত করবে এবং ভবিষ্যতে ভারতকে একটি গ্যাস-ভিত্তিক অর্থনীতির পথে অগ্রসর হতে সাহায্য করবে। সাইথ ইস্ট মনিটর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর