,

মসজিদে তাবলীগ সদস্যদের অচেতন করে চুরি

news-image

মাগুরায় তাবলীগ জামাতের এক সঙ্গীর বিরুদ্ধে অন্য পাঁচ সঙ্গীকে অচেতন করে নগদসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ এসেছে।

তারা হলেন – সুরুজ হোসেন (৭০), জাহাঙ্গীর আলী কিবরিয়া (৩০), মিনহাজ উদ্দিন (২৩), রায়হান (২০) ও সাইফুল মুন্না (২০)।

এ ব্যাপারে সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, অচেতন পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা জেলা শহরের মার্কাস মসজিদে চিল্লায় আসা তাবলীগ জামাতের সদস্য সাইদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের একটি দল ৪০ দিনের চিল্লায় মার্কাস মসজিদে আসেন।

“রাতের খাবার খাওয়ার পর পৌনে ১১টার দিকে জুনায়েদ আহমেদ নামে এক নতুন সঙ্গী ফ্রুটো জুস খাওয়ান ওই পাঁচজনকে। সেহেরি খেতে উঠে আমরা এই পাঁচজনকে অচেতন দেখতে পাই। আর জুনায়েদকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”

জুনায়েদের বাড়ি সিলেট বলে জানালেও তার ঠিকানা বলতে পারেননি তিনি। নগদ ও মোবাইল ফোনসহ তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তার অভিযোগ।

ওসি ইলিয়াস বলেন, আসামি জুনায়েদকে আটক করতে সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর