,

আফগানদের নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ওয়ালশের

news-image

স্পোর্টস ডেস্ক : এটা যদি ওয়ানডে ফরম্যাট হতো, তবে বাংলাদেশের সম্ভবত এতটা চিন্তা করতে হতো না। কারণ ওয়ানডেতে বাংলাদেশ কাগজের হিসাবে আর মাঠের লড়াইয়ে অনেক শক্তিশালী। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের চেয়ে র‌্যাংকিয়ে পিছিয়ে আছে টাইগাররা। তার ওপর রশিদ খান আর মুজিব-উর-রহমান নামে দুই ঘূর্ণি জাদুকর আছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা দলটির। এসব নিয়ে ক্রিকেটাররা ভাবলেও মোটেও দুশ্চিন্তা করছেন না ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ।

ক্যারিবিয়ান কিংবদন্তি বলেছেন, ‘ওদের দারুণ কিছু ক্রিকেটার আছে। তবে আমাদের মনোযোগ নিজেদের শক্তি ও দুর্বলতায়। আমরা এমন পরিকল্পনা নিয়ে নমব যেটি আমাদের সঙ্গে মানিয়ে যায়। ওদের নিয়ে দুর্ভাবনায় কাতর হব না আমরা। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, সুযোগ থাকবে আমাদেরই।’

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত হওয়ার পর থেকেই বারবার ঘুরেফিরে আসছে রশিদ খান ও মুজিব-উর-রেহমানকে সামলানোর প্রসঙ্গ। শুধু বিপজ্জনক এই দুই স্পিনারই নন, আফগানদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ। কিন্তু অপরেরটা না ভেবে নিজেদের খেলায় মনযোগী হওয়াই ওয়ালশের একমাত্র মঞ্চ।

টাইগারদের ভারপ্রাপ্ত প্রধান কোচ বললেন, ‘আমাদের ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে হবে। ছেলেদের নিজেদের সেরাটা খেলতে হবে। যতটা সম্ভব ধারাবাহিকতা দেখাতে হবে আমদের।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর