,

তিস্তা চুক্তি যেকোনো সময় হতে পারে: সেতুমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : তিস্তার পানিবণ্টন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এবারের আলোচ্যসূচিতে এসব না থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আলোচনা হয়েছে। আমার বিশ্বাস তিস্তা চুক্তি যেকোনো সময় হতে পারে।

আজ শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় সড়কের উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালের এক বক্তব্যের সমালোচনা করে বলেন, বিএনপি ভারতে গিয়ে লাল কার্পেট রিসিপশন নেয়, আর বাংলাদেশে ফিরে এসে বিমানবন্দরে সাংবাদিকদের বলে গঙ্গার পানি চুক্তি নিয়ে কথা বলতে তো ভুলেই গিয়েছিলো। কিন্তু আমরা ভুলে যাইনি।

দেশে চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সরকার সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে র‌্যাব ও পুলিশ। কিন্তু রাজনৈতিক মতলবে একটি মহল এই অভিযানে খুশি না। তারা এর সমালোচনা করছে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে মাহিন্দ্র চলাচলে কেউ যদি চাঁদা তোলে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়ক সহ বিভিন্ন সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ রাসেল হাসান, সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর