,

পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা

news-image

পুলিশের এসআই পরিচয়ে বাজারে মাংস ক্রয় করে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় শামীম আহমেদ (২৮) নামে এক প্রতারক যুবক। পরে স্থানীয় জনতা ওই প্রতারক যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

শনিবার (২৬ মে) বেলা ১১ টার সময় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মাছ মহালে প্রতারণাকালে ওই যুবককে আটক করা হয়। প্রতারক যুবক শামীম নেত্রকোনার সদর উপজেলার নাগরা এলাকার জহুর আলীর পুত্র বলে সাংবাদিকদের কাছে পরিচয় দিয়েছে। এসময় সে নিজেকে এস আই পরিচয় দিয়ে প্রতারণা কথা স্বীকারও করেছে।

গৌরীপুর মাছ মহালের স্থানীয় মাংস ব্যবসায়ী ফজলু মিয়া জানান ঘটনার সময় উল্লেখিত যুবক তার দোকানে এসে ৫ কেজি মাংস ক্রয় করে। পরে মাংসের দাম পরিশোধের জন্য তার পকেট থেকে মানিব্যাগ বের করে বলে মানিব্যাগে টাকা নেই। সে নিজেকে গৌরীপুর থানার এসআই পরিচয় দিয়ে বলে থানা থেকে টাকা এনে টাকা পরিশোধ করে দিয়ে যাবে, এই বলে সে মাংস নিয়ে চলে যাচ্ছিল।

এসময় যুবকের গতিবিধি সন্দেহজজনক মনে হওয়ায় তিনি এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে আটক করে গৌরীপুর থানার পুলিশের নিকট সোপর্দ করেন।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনর্চাজ দেলোয়ার আহম্মদ জানান, উক্ত ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাইয়ের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর