,

দ্য লাস্ট ব্যাটল : নির্বাচনে জয়লাভ করে মাহাথির মোহাম্মাদের টুইট

news-image

মালয়শিয়ার সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ৯২বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দেশটির জনপ্রিয় নেতা মাহাথির মোহাম্মদ। নির্বাচনে জয়লাভের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন। আমাদের পাঠকদের উদ্দেশ্যে মাহাথির মোহাম্মদের টুইটটি প্রকাশ করা হল।

আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার জীবনের বাকি অংশ মহান আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়ে ও আত্মসমর্পন করে কাটাতে চাই। আমি এখনো আমার একাকিত্বে মনোনিবেশ করতে পারি। তবুও যখন আমি আমার চোখ বন্ধ করি তখন দেখতে পাই, আমার জনগণকে শোষন করা হচ্ছে।

আমি দেখেছি, শয়তান দ্বারা পরিচালিত লোভাতুর হাত আমার যুবকদের অধিকার কেড়ে নিচ্ছে। আমি জানি আমার কিছু করতে হবে। যারা নিজেদের অপরাধবোধকে অনুধাবন করে না তাদের অপরাধগুলো চোখের সামনে দেখে আমি হাতগুটিয়ে বসে থাকতে পারি না।

হে আল্লাহ, আমি জানি তুমি কেন অনুগ্রহ করে আমার আয়ু ৯৩বছর পর্যন্ত বৃদ্ধি করেছ। আমি এখনো আমার শেষ যুদ্ধ মোকাবেলায় তিক্ষè ও গভীরভাবে ভাবতে যথেষ্ট শক্তিশালী ও স্বাস্থ্যবান। তোমার অনুগ্রহের জন্য শুকরিয়া, আমি আমার জনগণের অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়েছি ও শত্রুদের দমন করতে পেরেছি। আমার কাজ শেষ করে আমি আত্মার প্রশান্তির সাথে মৃত্যুকে আলিঙ্গন করতে পারব ও জান্নাতে আমার সৃষ্টি কর্তার সাথে সাক্ষাত করতে পারব।

আমার একটি ইচ্ছা হল, মৃত্যুর পর আমার নাম ও নিজেকে প্রশংসিত দেখতে চাই না। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমাকে স্বরণ করার কোন প্রয়োজন নেই। আমি যা করেছি তা শুধু মৃত্যুর পর আপনার সাথে স্বাক্ষাতের আশায় আপনারই প্রেরিত বিধান মেনে করেছি।

যদি কেউ আমাকে শুভেচ্ছা জানাতে চান তাহলে শুধু এতটুকু দোয়া করুন যেন, আমি আমার সৃষ্টিকর্তার কাছে নিরাপদে পৌঁছে যেতে পারি।
আমিন
তান ড. মাহাথির

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর