,

সালমানের সঙ্গে শাকিবের তুলনা করলেন পায়েল

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী পায়েল সরকার ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খানের ঢালাও প্রশংসা করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘এবেলা’য় পায়েল সরকার বলেছেন, ‘বাংলাদেশে শাকিব আমাদের দেশের সালমান খানের মতো জনপ্রিয়।’

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পায়েল একটি ছবিতে অভিনয় করেছেন। ‘ভাইজান এলো রে’ শিরোনামে ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত পায়েল। বিশেষ করে শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুণ খুশি এই টলিউড সুন্দরী।

পায়েল জানান, শাকিবের সঙ্গে অভিনয় করে তাঁর অনেক ভালো লেগেছে। তবে প্রথমে নাকি শাকিব খানের মতো সুপারস্টারের সাথে অভিনয় করা নিয়ে বেশ চিন্তিত ছিলেন পায়েল। শুটিংয়ের সময়ে তিনি বুঝতে পারেন শাকিব অনেক সাধারণ। অভিনেতা হিসেবেও অনেক ‘ডেডিকেটেড’।

পায়েল শাকিবের আরও উচ্ছ্বসিত প্রশংসা করে জানান,সালমান খান সকলের ভাইজান (হাসি)। তবে ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি পেলে বাঙালি দর্শকও শাকিবকে ভাইজান বলে মেনে নেবেন। এটা তাঁর বিশ্বাস।

ছবিতে দ্বৈত চরিত্রে শাকিব খানকে দেখা যাবে। পায়েলের মতে শাকিব খান দুই চরিত্রে নিজেকে উজাড় করে অভিনয় করেছেন।

‘ভাইজান এলো রে’ ছবিতে পায়েল ও শাকিব ছাড়াও অভিনয় করেছেন শ্রাবন্তী। আসছে ঈদে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর