,

জুতার ভেতর মিললো ১ কেজি সোনা

news-image

নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে আব্দুল মোতালেব (৫২) নামে ভারতগামী এক যাত্রীর জুতার ভেতর থেকে সাড়ে ৯টি সোনা বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা। যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এসময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে তাকে আটক করা হয়।

শুক্রবার এ ঘটনা ঘটে। আটক মোতালেব গাজীপুর জেলার টঙ্গী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান, জয়নগর, দর্শনা চেকপোস্ট দিয়ে সোনার বার ভারতে চালান করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি দল শুক্রবার সকাল থেকে দর্শনা চেকপোস্টে অবস্থান নেয়। পরে সন্দেহ হলে ভারতগামী বাংলাদেশি নাগরিক আব্দুল মোতালেবকে আটক করে কাস্টমস অফিসে আনা হয়। পেশায় কসমেটিক্স ব্যবসায়ী পরিচয় দেয়া এ ব্যক্তি গত এক বছরে ১৫ বার ভারতে গিয়েছেন এবং প্রতি বার ১ দিনের মধ্যেই ফেরত এসেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর