,

সেহরির জন্য রাঁধুন মুরগির কোর্মা

news-image

লাইফস্টাইল ডেস্ক : মুরগির কোর্মা আমাদের সবারই অতি পরিচিত খাবার। দুই ঈদে আর জমকালো যেকোনো অনুষ্ঠানেই কোর্মা থাকাটা অনেকটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা জেনে নেব মুরগির কোর্মা রান্নার দরকারি রেসিপিট।

রান্নায় যা লাগবে
১টি ফার্মের মুরগি, সয়াবিন তেল ১ কাপ, পেঁয়াজ বাটা ১/২ কাপ, পেঁয়াজ ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১.৫ টেবিল চামচ, ধনে বাটা ২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্তদানা বাটা ১ চা চামচ, কিশমিশ বাটা ১ চামচ, পেস্তাবাদাম বাটা ১ চা চামচ, শাহি জিরা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া, ১ চা চামচ, সাদা গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, লাল গুঁড়া মরিচ ১ চা চামচ, এলাচ ৮টি, দারুচিনি ৪ টুকরা, লবঙ্গ ৮টি, কাঁচামরিচ ৮-১০টি, ঘি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে রাঁধবেন
প্রথমে ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে মুরগি ভাজতে হবে। এরপর আরেকটি কড়াইয়ে বাকি তেল গরম করে শাহি জিরা ও পেঁয়াজ দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরা বাটা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, লাল গুঁড়া মরিচ দিয়ে আবার নাড়তে হবে। স্বাদমতো লবণ দিতে হবে। এরপর মুরগি ঢেলে দিয়ে ১০ মিনিট নাড়তে হবে। পরিমাণমতো পানি দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। ৩০ মিনিট পর পোস্তদানা বাটা, কিশমিশ বাটা, পেস্তাবাদাম বাটা, গরম মসলা গুঁড়া, কাঁচা মরিচ দিতে হবে। ১০ মিনিট দমে রাখতে হবে। নামানোর আগে ১ টেবিল চামচ ঘি দিতে হবে। এভাবে হয়ে গেল মুরগির শাহি কোরমা রান্না। এরপর প্লেট এ সাজিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১