,

পশ্চিমবঙ্গে বঙ্গবন্ধুর নামে ভবন হবে: মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দুই বাংলার। রবীন্দ্রনাথ ও নজরুল একই বৃন্তে দুটি কুসুম। আমরা আমাদের পশ্চিমবাংলায় নজরুল অ্যাকাডেমি করেছি, নজরুল তীর্থ তৈরি করেছি। আগামীদিনে বঙ্গবন্ধুর নামেও একটি ভবন করতে চাই।

শুক্রবার শান্তিনিকতনে বাংলাদেশ ভবন উদ্বোধনকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে তিনি এ কথা বলেন।

মমতা আরও বলেন, রবীন্দ্র-নজরুলকে বাদ দিয়ে পশ্চিমবাংলা যেমন ভাবতে পারে না, ভারতবর্ষও ভাবতে পারে না, তেমনি বাংলাদেশও রবীন্দ্রনাথ ও নজরুলকে বাদ দিয়ে কিছু ভাবতে পারে না। ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ছিল, আছে ও থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আজ খুব মনে পড়ছে। পদ্মা মেঘনা গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্ক আজ নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

আজ শান্তিনিকেতনের পূর্বপল্লীতে নির্মিত বাংলাদেশ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় সমাবর্তন উৎসব ও বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ সরকারের অর্থায়নে এই বাংলাদেশ ভবন নির্মিত হয়।

মোদি-হাসিনার বৈঠক শেষ হওয়ার পর শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা বৈঠক করেন বিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে। শেখ হাসিনা ও মোদি দুজনই আজ সকালে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে শান্তিনিকেতন আসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর