,

সন্ত্রাসের বিরুদ্ধে অভিন্ন সংকল্পের অনুপ্রেরণা বাংলাদেশ ভবন: মোদি

news-image

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংকল্পের অনুপ্রেরণা বলে মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার ভবনটির উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি ভবনটিকে বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

মোদি বলেন, বাংলাদেশ ও ভারত একে অপরের স্বার্থ, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রটি গত কয়েকটি বছর সোনালী সময়ে পৌঁছেছে। ইতোমধ্যে সীমান্ত সমস্যার সমাধান ও যোগাযোগের কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, দুই দেশের লক্ষ্যগুলো অভিন্ন এবং এগুলো অর্জনের রাস্তাও অভিন্ন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত ও বাংলাদেশ সমানভাবে সম্মানিত। তেমনি নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী দুই দেশেই সম্মানিত।

রবীন্দ্রনাথ ঠাকুর যতটা ভারতের ঠিক ততটা বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট বলেও উল্লেখ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২ দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি দমদমের নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারে শান্তিনিকেতনে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বভারতীর উপাচার্য সবুজ কলি সেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর