,

অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন হলিউড মুঘল হার্ভে

news-image

নাহ কোনো লাল গালিচা নয়। সবার থেকে নজর বাঁচিয়ে। কিছু বই বগলে নিয়ে গোমরা মুখে অনেকটা সোজাসুজি হেঁটেই নিউ ইয়র্ক পুলিশে কাছে ধরা দিলেন হলিউডের প্রখ্যাত প্রযোজক হার্ভে উইনস্টেন।

গতবছরের সবচেয়ে আলোচনা-সমালোচনার তুঙ্গে থাকা হার্ভে উইনস্টেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। যৌন কেলেঙ্কারীর দায়ে নিউ ইয়র্কে পুলিশের কাছে ৬৬ বছর বয়সী এ প্রযোজক শুক্রবার সকালেই ধরা দেন। এসময় ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকা অনেক সাংবাদিকই ছবির জন্য হার্ভের নাম ধরে ডাক দিলেও তিনি কারও দিকে না তাকিয়ে সোজা গিয়ে ঢুকে যান ফটকের অপারে।

একাধিক নারীকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে তাকে পুলিশ আটক করে। হলিউডের প্রভাবশালী এ প্রযোজক গত তিন দশকে অন্তত আটজন নারীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠছে। তার বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি, ইভা গ্রিন, গেনিথ পাল্টোদের মতো অভিনেত্রীরা। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য ওয়েইনস্টাইন কোম্পানি’ থেকে বিতাড়িত হয়েছেন হার্ভে।

যদিও হার্ভে উইনস্টেন তার বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগের কথাই অস্বীকার করেছেন। এদিকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিডিয়ায় তদন্তের স্বার্থে প্রকাশ করেনি পুলিশ।

গত বছরের অক্টোবরে নিউইয়র্ক টাইমস ও নিউইয়র্কার হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের দুটি প্রতিবেদন প্রকাশ করে। এতে পুরো বিশ্বের কাঁপুনি ধরে যায়। হলিউডের অনেক খ্যাতিমান তারকারা হার্ভের যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলতে থাকেন।

উইনস্টেনের বিরুদ্ধে অভিনেত্রী আলিসা মিলানোর অভিযোগের পর হ্যাশ ট্যাগ ‘মি টু’ ব্যাপক জনপ্রিয়তা পায়। শুরু হয় ‘মিটু’ শীর্ষক হ্যাশট্যাগ প্রচারণা, যার মাধ্যমে বলা হতে থাকে ‘আমিও নিপীড়নের শিকার হয়েছি’। এরপর বিশ্বজুড়ে যৌন হয়রানির শিকার নারীদের অনেকেই এ প্রচারণায় এগিয়ে আসেন। অনেকে আবার নিজের সঙ্গে ঘটে যাওয়া এসব হয়রানির ঘটনা প্রকাশ করেন। যুক্তরাজ্যসহ অনেক সরকারেই রদবদল আসে হ্যাশট্যাগের মাধ্যমে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর।

উল্লেখ্য, নিউইয়র্ক টাইমস এ প্রতিবেদনের জন্য এবছর পুলিৎজার পুরস্কার লাভ করে। বিবিসি, সিএনএন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর