,

নাজিবের বাসভবনে মিলল ২৫৩ কোটি নগদ টাকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিলাসবহুল বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২৫৩ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ।

নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে এই তল্লাশি চালানো হয়েছিল বলে শুক্রবার জানিয়েছে পুলিশ। খবর: বাসস।

গত সপ্তাহে নাজিবের বাড়ি এবং অন্যান্য সাইটের পাশাপাশি কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়।

৯ মে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে নাজিব রাজাকের জোট ক্ষমতা হারায়।

পুলিশ কর্মকর্তা অমর সিং সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরনের মুদ্রা রয়েছে। গতকাল পর্যন্ত এই অর্থের পরিমাণ ১১৪ মিলিয়ন রিংগিট (২৮.৬ মিলিয়ন ডলার)।

মোটি ৩৫টি ব্যাগে এই অর্থ পাওয়া যায়। অপর ৩৭টি ব্যাগে ঘড়ি ও অলঙ্কার ভর্তি। এর অর্থমূল্য পরে হিসাব করা হবে।

প্রসঙ্গত, নাজিব রাজাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগের কারণেই তার দল নির্বাচনে পরাজিত হয় বলে ধারণা করা হচ্ছে। তার স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে বিলাসী জীবন যাপনের অভিযোগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর