,

ফাইনালে সাকিবের হায়দ্রাবাদ না কেকেআর?

news-image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ শুক্রবার। ইডেন গার্ডেন্সে সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম কোয়ালিয়াইয়ার ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে চেন্নাই সুপার কিংস। এম্যাচে যে দল জিতবে তারাই সঙ্গী হবে চেন্নাইয়ের।

লিগ পর্বে শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছিল হায়দ্রাবাদ। কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম কোয়ালিয়াইয়ার ম্যাচ হেরে যায় দলটি। সবমিলে টানা চার ম্যাচ হেরে একরকম ব্যাকফুটে তারা। চেন্নাইয়ের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও যদিও দারুণ লড়াই করেছিল হায়দ্রাবাদ। তবে টানা হারের মধ্যে থাকায় দলটিকে অনেক বেশি অঙ্ক কষতে হচ্ছে। তার উপর প্রতিপক্ষের মাঠে খেলা।

এম্যাচে তাই শুধু কেকেআর-ই হায়দ্রাবাদের প্রতিপক্ষ নয়। ভরা ইডেনও বড় বাঁধা হবে তাদের। যদিও লিগ পর্বে ইডেনেই কলকাতাকে হার উপহার দিয়েছিল হায়দ্রাবাদ। সে ম্যাচে সাবেক দলের বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান।

অন্যদিকে কলকাতা দারুণ ক্রিকেট খেলছে বলতে হবে। তৃতীয় স্থানে থেকে প্লে অফে উঠে দলটি। এলিমিনেশন ম্যাচে রাজস্থান রয়্যালসকে বিদায় করে এখন ফাইনালে উঠার লড়াইয়ে।

হায়দ্রাবাদের বর্তমান পারফম্যান্স আর কেকেআরের পারফম্যান্স তুলনা করলে নিশ্চিত ভাবে শাহরুখ খানের দলকেই এগিয়ে রাখতে হচ্ছে। কেকেআরের ৫ ব্যাটসম্যান এবারের আসরে ৩০০ এর উপরে রান করেছে। অন্যদিকে হায়দ্রাবাদের মাত্র দুজন ব্যাটসম্যান রয়েছে সেই তালিকায়।

কিন্তু টি-টুয়েন্টি ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা। তাই এ ম্যাচে ফেভারিট বলার উপায় নেই কোনো দলকেই। তবে বাংলাদেশের দর্শকরা নিশ্চিতভাবে চাইবে হায়দ্রবাদের জয়। দলটা যে সাকিব আল হাসানের। সব ঠিক থাকলে এম্যাচেও খেলবেন তিনি। সাবেক দল কেকেআরকে কি ইডেনে আরেকবার হতাশা উপহার দিতে পারবেন সাকিব?

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর