,

ইফতারে সুস্বাদু বুন্দিয়া রায়তা

news-image

সবজি বা ফলের রায়তা তো অনেক খেয়েছেন, কখনও কি বুন্দিয়া রায়তা খেয়েছেন ? উত্তর না হলে, আজই তৈরি করতে পারেন বুন্দিয়া রায়তা। চলুন দেখে নিন, কীভাবে বানাবেন বুন্দিয়া রায়তা।

উপকরণ

(১) বুন্দিয়া দুই কাপ

(২) টক দই এক কাপ

(৩) মিষ্টি দই এক কাপ

(৪) বিট লবণ এক চা চামচ

(৫) গোল মরিচ গুঁড়া এক চা চামচ

(৬) চিনি এক টেবিল চামচ

(৭) ধনেপাতা কুচি এক টেবিল চামচ

(৮) ভাজা জিরা গুঁড়া এক চা চামচ

(৯) ভাজা বাদাম তিন টেবিল চামচ

(১০) লেবুর রস দুই টেবিল চামচ

(১১) শসা ও গাজর কুচি আধা কাপ

(১২) আনার দানা আধা কাপ

(১৩) কাঁচামরিচ কুচি এক চা চামচ

(১৪) লবণ স্বাদমত

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে টক ও মিষ্টি দই ফেটে নিন। এবার এর মধ্যে বুন্দিয়া, বিট লবণ, গোল মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, লবণ ও চিনি দিয়ে মিশিয়ে নিন। অন্য আরেকটি বাটিতে শসা, গাজর ও আনার দানা লেবুর রস দিয়ে মাখিয়ে নিন। এবার এতে দই এর মিশ্রণটি ঢেলে দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বুন্দিয়া রায়তা। পরিবেশন পাত্রে রায়তা ঢেলে জিরা গুঁড়া, ধনে পাতা কুচি ও বাদাম ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী