,

ঈদ আনন্দ রাঙাতে এলো আসিফ-জেনির গান

news-image

বিনোদন প্রতিবেদক : রোজার মাস ফুরালেই আসে ঈদ। আগেভাগেই তার আমেজটা শুরু হয়। ঈদের আনন্দকে ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে নিত্যনতুন গান নিয়ে হাজির হন শিল্পীরা। সেই ধারাবাহিতায় ঈদের আমেজ ছড়িয়ে দিতেই আজ বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ করা হলো ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর ও কলকাতার জেমি ইয়াসমিনের গাওয়া নতুন গান ‘দুই দুবার’।

প্রযোজনা সংস্থা ‘নিউ ভিশন বিডি’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। কলকাতার শ্রী প্রীতমের সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন বাংলাদেশের গীতিকার সুদীপ কুমার দীপ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আসিফ ইমরোজ-আফ্রির পাশাপাশি দেখা যাবে গানটির সংগীতশিল্পী আসিফ আকবর ও জেমি ইয়াসমিনকেও। গানটির কোরিওগ্রাফিতে ছিলেন নৃত্য পরিচালক হাবিব। আর এর সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিল নিউ ভিশন বিডি ক্রিয়েটিভ টিম।

নতুন এই গান প্রসঙ্গে আসিফ আকবর বললেন,‌‌ ‘ভিন্ন স্বাদের একটি গান হয়েছে। প্রীতমের সঙ্গে আগেও কাজ করেছি, এবার জেমির সঙ্গে প্রথম কাজ করলাম। ওর কণ্ঠটাও বেশ সুন্দর। গানটির মিউজিক ভিডিওটিও ভালো হয়েছে। আশা করছি, ‘দুই দুবার’ গানটি সকলের ভালো লাগবে। আর নিউ ভিশন বিডির জন্য রইলো শুভ কামনা।’

গানটির সুরকার ও সংগীত পরিচালক শ্রী প্রীতম বললেন,‌‌ ‘আসিফ ভাইয়ের সাথে কাজ করার মজাটাই আলাদা। উনার জন্য যে ধরনের বা সুরের গানই করি না কেন উনি ঠিকই গানটি নিজের মতো করে গেয়ে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দেন। আর জেমি বেশ প্রতিশ্রুতিশীল শিল্পী। এর আগেও বাংলাদেশের ছবি ‘আমি নেতা হবো’তে ওর গাওয়া ‘চুম্মা’ গানটি বাংলাদেশের শ্রোতারা গ্রহণ করেছিলেন ভালোভাবে। আশা করছি আসিফ ভাইয়ের সাথে তার এই দ্বৈত গানটিও শ্রোতারা সাদরে গ্রহণ করবেন। আর এই গানটির প্রযোজনা সংস্থা নিউ ভিশন বিডির জন্য রইলো শুভ কামনা।’

প্রযোজনা সংস্থা নিউ ভিশন বিডির কর্ণধার ফরমান আলী বললেন, ‘নিউ ভিশন বিডি সবসময় দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখেই কাজ করে। আসিফ আকবর-জেমির গানটিও দর্শকদের ঈদ আনন্দের কথা মাথায় রেখেই করা। আশা করছি আমাদের এই প্রচেষ্টা শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

https://youtu.be/9uDU3ZDXV5E

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর