,

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাত জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত শুলা এলাকায় এ হামলা চালানো হয়। ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার গণমাধ্যম কেন্দ্রের দেওয়া বিবৃতি অনুযায়ী, সাকলাউইয়া পার্কের প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী এক ব্যক্তিকে আটক করার পর সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, এতে ‘বেশ কয়েকজন বেসামরিক’ হতাহত হন।

২০১৭ সালের ডিসেম্বরে সুন্নি এই জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে ইরাক। অধিকাংশ ক্ষেত্রে আইএসের পরাজয় ঘটলেও জঙ্গিগোষ্ঠীটি এখনও দেশটিতে সক্রিয় আছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের আশপাশে ছোট ছোট সেলের মাধ্যমে নিজের তৎপরতা বজায় রেখেছে গোষ্ঠীটি।

এরা প্রায়ই বিচ্ছিন্ন হামলা পরিচালনা করে থাকে। চলতি মাসের প্রথমদিকে বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে তারমিয়াতে প্রাণঘাতী এক বন্দুক হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।
সূত্র : ডেইলি সাবাহ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর