,

‘সবার বাসনা কামনার শুভকামনা রইল’

news-image

বিনোদন প্রতিবেদক : গত ৯ অক্টোবর ২০১৭ বাপ্পা-চাঁদনীর ডিভোর্সের আইনি প্রক্রিয়া শুরু হয় আর শেষ হয় ৯ জানুয়ারি ২০১৮ তে বিবাহের সমাপ্তিতে। চাঁদনী ও বাপ্পা আলাদা ছিলেন ১ বছরের একটু বেশি সময় ধরে। বিষয়টি বাপ্পার তথ্যমতে জানা। বাপ্পা ইতোমধ্যে বিয়ের ঘোষণা দিয়েছেন। বিয়ে করতে যাচ্ছেন উপস্থাপক তানিয়াকে।

সম্প্রতি ফেসবুকে বাগদানের আংটির ছবি শেয়ার করেন তানিয়া। তারপরই বাপ্পার সঙ্গে বিয়ের গুঞ্জন ওঠে। পরে বিষয়টি বাপ্পা ও তানিয়া দুজনই স্বীকার করেন।

বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করছেন না চাঁদনী। ফেসবুকে গতকাল বৃহস্পতিবার তানিয়া ও বাপ্পা যুগলের একটি কোলাজ ছবিও আপলোড করে প্রোফাইল ছবি দেন। ঘণ্টাখানেক পরে সেটিও সরিয়ে ফেলেন। বাপ্পাকে শুভ কামনা জানিয়ে একটি স্ট্যাটাস লেখেন চাঁদনী। পরে সেটিও মুছে ফেলেন। তারপরেও একটি ছোট্ট পোস্টের মাধ্যমে শুভকামনা জানিয়েছেন বাপ্পা ও তানিয়াকে।

চাঁদনী লিখেছেন, ‘হায়রে দুনিয়া। কই যে যাই। আমি আর আমার পরিবার সকলে অনেক ভালো আছি। আর কোনও কিছু চাই না। চাইনি। চাইবোনা। শক্তরে অনেক। ধ্যনবাদ আমার পরিবারের পক্ষ থেকে।’

শুভকামনা জাইয়ে চাঁদনী লিখেন, ‘সবার বাসনা কামনার শুভকামনা রইল। আমার আর আমাকে যারা ভালোবাসে তাদের পক্ষ থেকেও। আর কিছু?’

২০০৮ সালের ২১ মার্চ চাঁদনীকে বিয়ে করেন বাপ্পা মজুমদার। দীর্ঘ দশ বছর সংসার করার পর সম্পর্কের ইতি টানলেন তারা। আর ২০০৯ সালের ২০ জুন উপস্থাপক-পরিচালক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেন তানিয়া হোসাইন। বিয়ের এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর