,

যে নদীতে নামলেই নীল হয়ে যাচ্ছে কুকুর! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবী যত শিল্পায়নের দিকে ঝুকছে ততই বেড়ে চলেছে কারখানার সংখ্যা। আর সেই সঙ্গে তাল মিলিয়ে চলছে নদী ও পানি দূষণ। তারই উদাহরণ হিসেবে বলা যায় ভারতের শিল্পনগরী মুম্বাইয়ের নবী এলাকার নিকটবর্তী কসদী নদীর কথা। শিল্প কারখানায় ঠাঁসা এলাকাটির কারখানা বর্জ্য সেই নদীতে পড়ে দূষণের মাত্রা নিরাপদ সীমা অতিক্রম করে ১৬ গুণ বেড়ে গেছে। এমনকি, সে নদীর পানিতে সাঁতার কাটা কুকুরগুলোও নীল হয়ে যাচ্ছে।

এ ব্যাপারে হিন্দুস্থান টাইমস এর খবর থেকে জানা যায়, রাস্তার কুকুরগুলো প্রায়ই পানি পান করতে ওই নদীতে নামে। আর ওই নদীতে সাঁতার কেটেই কুকুরগুলোর রঙ গেলো বদলে। কুকুরগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু ভারতীয় গণমাধ্যম নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে নীল কুকুরের ভিডিও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর