,

রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে রমজান মাসে সাময়িকভাবে সারাদেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার পুনঃসিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার বিকেলে সিএনজি স্টেশন বন্ধ রাখা সংক্রান্ত সংশোধিত বিশেষ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করছে পেট্রোবাংলা।

আরও বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিগুলোর ভিজিল্যান্স টিম মনিটরিং করবে এবং সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাশাপাশি বিজ্ঞপ্তিতে গ্রাহক তথা জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ মে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রমজানে সিএনজি ফিলিং স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতেই এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকলে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ এবং বিদ্যুতের উৎপাদন বাড়বে। দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ের অভিযোগ থাকলেও রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। এই মাসে আরও ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর