,

আমাদেরও অনেক কিছু করতে হবে: প্রিয়াঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউনিসেফ তাদের পক্ষ থেকে সম্ভব সব সহায়তা দিচ্ছে, কিন্তু মানুষ হিসেবে আমাদেরও অনেক কিছু করতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে ভালোবাসার নজির স্থাপন করেছে, তাতে আমি মুগ্ধ। বলেন ইউনিসেফের শুভেচ্ছা দূত ও সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।

কক্সবাজারে চারদিন সফর শেষে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রিয়াঙ্কা বলেন, শরণার্থী এই শিশুদের দায়িত্ব পৃথিবীকে নিতে হবে। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের নিজেদের শিশুদের মতো এই শিশুদের দেখুন।

ক্যাম্পে শিশুদের চিত্রকর্ম দেখার কথা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, রোহিঙ্গা শিশুরা দেখেছে মাথার উপরে রকেট লঞ্চার, পায়ের তলায় মাইন। তারা সেগুলেই এঁকেছে, কারণ তারা এসব মনে রেখেছে। সংকটের ভয়াবহ চিত্র দেখার পরে, ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারের সংকটের ব্যাপকতা উপলব্ধি করেছি।

সফরে প্রিয়াঙ্কা শিশুদের শিক্ষার বিষয়েও খোঁজ নেন। তিনি বলেন, এখানে থাকা অভিভাবকরা শিশুদের শিক্ষার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছেন। ক্যাম্প ও আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত বিদ্যালয় ও শিক্ষক, যথাযথ উপকরণ ও পাঠ্যক্রমানুসারে যেন শিশুরা শিক্ষা পায় তা নিশ্চিত করার বিষয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সীমা সেন গুপ্ত, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস চিফ জ্যঁ জ্যাক সিমনও বক্তব্য দেন।

এর আগে গত ২১ মে সোমবার চারদিনের সফরে বাংলাদেশে আসেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেদিন বিকেলেই তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

গত চারদিনে তিনি উখিয়া ও টেকনাফের ১০টি শরণার্থী ক্যাম্প এবং সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট ঘুরে দেখেন। রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে বোঝার চেষ্টা করেন তাদের বাস্তবতা, তাদের সঙ্কট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর