,

একসাথে দুইজনকে বিয়ে করছেন ব্রাজিলের রোনালদিনহো!

news-image

অনলাইন ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো এবার একসাথে নিজের দুই প্রেমিকাকে বিয়ে করবেন। এ বছরের আগস্টের দিকে প্রিসিলা কোয়েলহো ও বেয়াত্রিজ সাউজা নামের নিজের দুই প্রেমিকাকে বিয়ে করবেন তিনি। ২০১৬ সাল থেকে বেয়াত্রিজের সাথে প্রেম শুরু করলেও প্রিসিলার সাথে আরও আগে থেকেই গভীর সম্পর্ক রয়েছে রোনালদিনহোর।

যদিও একসাথে দুই নারীকে বিয়ে করার ঘটনা আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে অহরহ ঘটছে। তবে তা নিয়ে কারো উৎসাহ না থাকলেও ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদিনহোর মতো তারকা যখন এ কাজ করতে যাচ্ছেন, তখন সেটা তো বিশ্বকাপের এই সময়ে ফুটবল প্রেমীদের মাঝে আলোড়ন জাগাবেই!

ব্রাজিলের জাতীয় দল থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন রোনালদিনহো। ২০১৫ সাল থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেননি বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা। ব্রাজিলের জার্সিতে ১০১টি ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন রোনালদিনহো।

জানা যায়, রোনালদিনহো তার দুই প্রেমিকার জন্য দৈনিক খরচ হিসেবে ১৫০০ পাউন্ড বরাদ্দ করে রেখেছেন। গত বছরের জানুয়ারিতে দুই প্রেমিকাকে একইরকম আংটি উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদিনহো। তার দেয়া বিয়ের প্রস্তাবে সাথে সাথেই রাজি হয়ে গিয়েছিলেন দুই প্রেমিকা। সম্প্রতি বিদেশে বেড়াতে গিয়ে দুই প্রেমিকার জন্য একইরকম পারফিউমও উপহার দেন তিনি। তবে রোনালদিনহোর এমন অদ্ভুত সিদ্ধান্তে ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন তার বোন ডেইজি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর