,

বিয়েতে একসঙ্গে ‘জোড়া গোল’ রোনালদিনহোর

news-image

স্পোর্টস ডেস্ক: মোহনীয়, জাদুকরী ফুটবল খেলতেন। তার জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে থাকতেন ভক্তরা। তবে রোনালদিনহোর মোহনীয় ক্ষমতা যে এত বেশি কে জানত? বিশ্বকাপ শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান। তার উল্টো দিকে থাকবেন প্রিসিলা কোয়েলহো ও বিয়াত্রিজ সুজা। হ্যাঁ, একসঙ্গে একই দিনে দু-দুজনকে বিয়ে করছেন রোনালদিনহো!

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দাবি করেছে, আগামী আগস্টে দুই বাগদত্তাকে বিয়ে করবেন রোনালদিনহো। প্রিসিলা ও বিয়াত্রিজ গত ডিসেম্বর থেকেই রোনালদিনহোর বিলাসবহুল বাড়িতে থাকেন। ২০১৬ সাল থেকে বিয়াত্রিজের সঙ্গে সম্পর্ক রোনালদিনহোর। তবে প্রিসিলার সঙ্গে প্রেমের শুরু আরও কয়েক বছর আগে। একজনকে পেতে হলে আরেকজনকে ছাড়তে হবে, কে বলেছে! সুয়োরানি-দুয়োরানিকে নিয়েই রাজার সংসার!
দুই বান্ধবীকে সন্তুষ্ট রাখতে সাম্যবাদনীতি মেনে চলেন রোনালদিনহো। দুজনকেই দেড় হাজার পাউন্ড হাতখরচা দেওয়া হয়। দুজনকে সব সময় একই উপহার দেন। এই জানুয়ারিতে দুজনকে একই সঙ্গে বিয়ের আংটি পরিয়েছেন। অন্তত ব্রাজিলিয়ান কলামিস্ট লিও ডিয়াজ এমনটাই বলছেন।

ব্রাজিলের ও দিয়া পত্রিকার ওই কলামিস্টের দাবি, আগস্টে রিওর সান্তা মনিকা কন্ডোনিয়ামের ভেতরে একান্ত এক অনুষ্ঠানে দুই বান্ধবীকে বিয়ে করবেন রোনালদিনহো। প্রিসিলা ও বিয়াত্রিজ বড় হয়েছেন বেলো হরিজন্তে। অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে খেলার সময় এ দুজনের সঙ্গে রোনালদিনহোর পরিচয় হয়েছে বলে মনে করা হয়। সে পরিচয় এখন বিয়েতে গড়াচ্ছে।
প্রথমআলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর