,

তিন সমাজবিরোধী অপরাধের বিরুদ্ধে ক্রিকেট টুর্নামেন্ট

news-image

আমাদের সমাজে দিনদিন বাড়ছে বিভিন্ন সামাজিক অপরাধ। যারমধ্যে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মাদক অন্যতম। এর যেন শেষ নেই। এগুলোকে প্রতিহত করার জন্য দরকার আপনার ও আমার উভয়েরই সচেতনতা ও প্রতিরোধ । আর তাইতো এই তিন অপরাধের বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করতে দিনাজপুরে এক ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ক্রিকেট টুর্নামেন্টে পরজপুর উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়, শশরা উচ্চ বিদ্যালয়, কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের মোট ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

তারা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের সময় বাল্য বিবাহ, যৌন হয়রানী, ও মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করে এবং তা প্রতিরোধে স্বোচ্চার প্রতিবাদ করবে বলে জানায়।

বৃহস্পতিবার ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টেটি সদর উপজেলার শশরা ইউপির পরজপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্রিকেট টুর্নামেন্টটি হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন শশরা ইউপি’র চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

সভায় সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মোঃ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল কাদের, পরজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজাহার আলী প্রমুখ।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহিনুর বানু, শাহনেওয়াজ পারভীন, ক্রীড়া শিক্ষক বিনয় কুমার রায় ও শ্যামল রায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর