,

সৌদি ও আমিরাতের কাছে রিয়েল এস্টেট ব্যবসায় ১’শ মিলিয়ন ডলার চান কুশনার

news-image

হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টা জ্যারেদ কুশনার তার রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘ক্যাডরে’এর জন্যে সৌদি আরব ও আমিরাতের কাছে সহজ শর্তে ১’শ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চেয়েছেন। ‘ক্যাডরে’র এক শীর্ষ কর্মকর্তা গত কয়েক মাস ধরে সফ্ট ব্যাংক ভিশন ফান্ড থেকে এধরনের ঋণ পাওয়ার জন্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ওই ফান্ডে আমিরাত ইতিমধ্যে ১৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। কুশনারের ২৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে ‘ক্যাডরে’তে। এ প্রতিষ্ঠানটিতে কুশনারের ছোট ভাই জোশ ও তার হার্ভার্ডের সহপাঠী রিয়ান উইলিয়ামস’এর বিনিয়োগ রয়েছে। তবে তারা বলছেন কুশনার অবশ্য এধরনের ঋণ পেতে সৌদি বা আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেননি। এ দুটি দেশে জাপানের সফট ব্যাংকের শাখা থেকে ঋণ চাচ্ছে ‘ক্যাডরে’। তবে সফট ব্যাংকের ওই ভিশন ফান্ডের একজন মুখপাত্র এ্যান্ড্রু কোভাকস এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আরব বিজনেস

২০১৬ সালে সফট ব্যাংক গ্রুপ করপোরেশনের প্রধান নির্বাহী মাসেয়োশি সন ভিশন ফান্ড গড়ে তোলেন। তবে ‘ক্যাডরে’ সঙ্গে সংশ্লিষ্ট ও ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা থেকে এধরনের ঋণ গ্রহণে প্রভাব বিস্তারের বিষয়টি নীতিগত বিষয়ে বহুবিধ আগ্রহের দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। এছাড়া সৌদি আরব ও আমিরাতের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় জ্যারেদ কুশনার সরাসিরি জড়িত থাকায় এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনার পর এধরনের ঋণ পাওয়ার ক্ষেত্রে এক জটিলতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা বলছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর