,

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৭ সদস্য আটক

news-image

ডেস্ক রিপোর্ট  : রাজধানীর মুগদা, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাত সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে কয়েকটি সাংগঠনিক বই, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরানুল হাসান জানান, আটক সাতজনই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তাঁরা জঙ্গিবাদে বিশ্বাস করে এবং ফেসবুকে উসকানিমূলক বিভিন্ন পেজ খুলে নিজেদের মতাদর্শ প্রচার করতেন।

ইমরানুল হাসান জানান, আজ ভোর রাতে প্রথমে মুগদা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করা হয়। তাঁরা হলেন কামাল উদ্দিন (৩৭), সিফাত (৩০), দিদারুল ইসলাম (২৬), রিফাতুল্লাহ সাব্বির খান (১৯) ও শীতল মিয়া (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সংগঠনের অন্যতম সমন্বয়ক মুহিবুর রহমান ওরফে রাকিব ওরফে আবু উমামা ওরফে বাবুকে (২৪) আটক করা হয়। একই সময় বারিধারা থেকে আটক করা হয় এরশাদুল হক টিটু (২৪) নামের আরেকজনকে।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, আটকদের মধ্যে মুহিবুর রহমান বর্তমানে আনসার আল ইসলামের অন্যতম সমন্বয়ক ও পরিকল্পনাকারী। তিনি গোপনে দাওয়া-হালকার কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া মুহিবুর ‘গাজওয়াতুল হিন্দ’, ‘জঙ্গিবাদকে হ্যাঁ বলুন’, ‘এসো কাফেলাবদ্ধ হই’ নামের কিছু ফেসবুক পেজের সদস্য। পেশায় তিনি বারিধারায় অবস্থিত ব্লুমফ্লিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

আটকদের কাছ থেকে উগ্রবাদী সাংগঠনিক বই, বেশকিছু বিস্ফোরক, সালফার পাউডার, বোমা তৈরির সরঞ্জাম, চাকু, ড্রিল মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর