,

২৯৮ যাত্রীবাহী মালয়েশীয় বিমানে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত!

news-image

ইউক্রেনের পূর্বাঞ্চলে ২০১৪ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল বলে আন্তর্জাতিক তদন্ত কর্মকর্তাদের নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। নতুন এই তদন্তে কর্মকর্তারা বলেছেন, মালয়েশীয় বিমানে আঘাত হানা ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি সামরিক ব্রিগেডের কাছে রয়েছে।

ডাচ নেতৃত্বাধীন ওই তদন্ত দল বলছে, ক্ষেপণাস্ত্রটি এসেছিল রাশিয়ার ৫৩তম ব্রিগেড থেকে; এই ব্রিগেডের ঘাঁটি দেশটির কুর্কস শহরে।মালয়েশীয় এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ আমস্টারডাম থেকে মালয়েশিয়ায় যাওয়ার পথে মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত এই বিমানের ২৯৮ আরোহীর সবাই মারা যান।

missile-plane

ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে একটি বিইউকে ক্ষেপণাস্ত্র আঘাত হানে মালয়েশীয় ওই বিমানটিতে। তবে রাশিয়া বলেছে, এ ধরনের কোনো অস্ত্রই তারা ব্যবহার করে না।

এর আগে, ২০১৫ সালের অক্টোবরে নেদারল্যান্ডের নিরাপত্তা বোর্ড জানায়, বিমানটি রাশিয়ার তৈরি বিইউকে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। পরের বছর যৌথ তদন্ত দলও দীর্ঘ তদন্তের পর একই ধরনের সিদ্ধান্তে উপনীত হয়।

missile-plane

এদিকে, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে মালয়েশীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, তারা যা বলছে, আমরা সেটাকে সত্য বলে মেনে নিতে পারছি না। আমি বাজি ধরতে পারি, কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না।

২০১৪ সালের ১৭ জুলাই পূর্ব ইউক্রেনের আকাশ সীমানা দিয়ে উড়ে যাওয়ার সময় মালয়েশিয়ান বিমান এমএইচ১৭ বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির আরোহী ও কর্মীসহ ২৯৮ জনের প্রাণহানি ঘটে।

নিহতদের মধ্যে ১৯৩ আরোহীই নেদারল্যান্ডের নাগরিক। ইউক্রেন সরকার ও রুশ সমর্থিত বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ের সময় এ ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলে পাল্টাপাল্টি অভিযোগ।

সূত্র : বিবিসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর