,

এতিম মেধাবী নুসরাতের স্বপ্ন কি নিভে যাবে!

news-image

অনলাইন ডেস্ক : বাবা নেই, একমাত্র মা মমতাজ বেওয়াও এখন অসুস্থ হয়ে বিছানায় শয্যাসায়ী (প্যারালাইসড রোগী)। নেই কোনো জমি-জমা অথবা একটু মাথা গোঁজার মতো ঠাঁই। অন্যের বাড়িতে আশ্রিত থেকে শত কষ্ট ও দারিদ্রতাকে হার মানিয়ে আলোকিত হয়েছেন নাটোরের সিংড়ার মেধাবী ছাত্রী নুসরাত হাসান। সে এবার সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

নুসরাতের বাবা মেহেদী হাসান ছয় বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। আর চার ভাই-বোনের মধ্যে তার বড় ভাই অনেক আগেই নিখোঁজ হয়েছেন। এখন অভাবের সংসারে নুসরাত হাসানের স্বপ্ন ভেঙে যেতে বসেছে।

মেধাবী নুসরাত হাসান জানায়, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে লেখাপড়া করছি। প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। ইচ্ছা ছিল লেখাপড়া করে টিভি সাংবাদিকতার। কিন্তু বাবার মৃত্যু আর হঠাৎ মায়ের অসুস্থতা যেন সেই স্বপ্ন নিভে যেতে বসেছে।

নুসরাতের আকুতি- লেখাপড়া চালাতে সহযোগিতা করার কি কেউ নেই!

মমতাজ বেওয়া জানান, নুসরাতের বাবা মেহেদী হাসান নাটোর লাল বাজারের একজন সামান্য অটোচালক ছিলেন। তার মৃত্যুর পর সিংড়ার সরকারপাড়া মহল্লায় এসে একটি টিনের বাড়ি ভাড়া নিয়ে কোনোরকম নিভু নিভু করে বেঁচে রয়েছি।

ঠিকমতো তিনবেলা খাবার জোটে না তাদের। অভাবের কারণে নুসরাতকে তাদের এক নিকট আত্মীয়ের বাসায় আশ্রিত থেকে পড়ালেখা করতে হয়েছে। আর এখন তিনি নিজেই হঠাৎ অসুস্থ হয়ে ডান হাত ও ডান পা প্যারালাইসড হয়ে বিছানায় শয্যাসায়ী। তার মেয়ের পড়াশোনা চালাতে তিনি সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, নুসরাত হাসান ছাত্রী হিসেবে অনেক মেধাবী। এতিম ও হতদরিদ্র হওয়ার কারণে আমরা বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছি। সেও অনেক শ্রম দিয়েছে, যার ফলে ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর